ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
স্ত্রীর ৯ শর্ত সইতে না পেরে যুবক যা করলেন, কী সেই শর্ত?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 7 May, 2026, 3:05 PM

স্ত্রীর ৯ শর্ত সইতে না পেরে যুবক যা করলেন, কী সেই শর্ত?

স্ত্রীর ৯ শর্ত সইতে না পেরে যুবক যা করলেন, কী সেই শর্ত?

রামগতিতে সংসার করতে স্ত্রীর দেওয়া ৯টি শর্ত না সহ্য করতে না পেরে মোহাম্মদ আনোয়ার হোসেন (২৩) নামে এক যুবকের আত্মহত্যা করেছেন।

বুধবার (৬ এপ্রিল) ভোরে উপজেলার চরআলগী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সুফিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার জবিউল ডাক্তারের ছোট ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, এক বছর আগে ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আব্দুল মান্নানের মেয়ে ইয়াসমিন আক্তারকে বিবাহ করেন আনোয়ার। বিবাহের পর থেকে তাদের সংসারে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া চলছিল। এরমধ্যে স্ত্রী ইয়াসমিন আনোয়ারের সংসার করতে ৯টি লিখিত শর্ত দেন।

স্ত্রীর শর্তগুলো হলো



১। আমাদের স্বামী-স্ত্রীর সংসারে আনোয়ারের মা-বোনের কোনো কথা শোনা ও বলা যাবে না। ২। আমি যতই আপরাধ করি, আমার গায়ে আঘাত করা যাবে না। ৩। আমার স্বর্ণালংকার আমাকে বুঝিয়ে দিতে হবে। ৪। দেনমোহরের পরিবর্তে ২০ শতাংশ জমি আমার নামে লিখে দিতে হবে। ৫। আমার সাংসারিক বিষয় নিয়ে কোনো দোষ খুঁজতে পারবে না, বিনা কারণে ঝগড়া করতে পারবে না। ৬। বাবার বাড়ি থেকে কোনো কিছু নেওয়ার জন্য জোর করা যাবে না। ৭। ননদ ও তার স্বামীরা আমার সংসারের বিষয়ে কোনো কথা বলতে পারবে না। ৮। আমার বাবার বাড়িতে আসা-যাওয়ার জন্য কোনো প্রকার নিষেধ করা যাবে না। ৯। সব রকম স্বাধীনতা আমাকে দেওয়া লাগবে- মর্মে এ ৯টি শর্ত লিখিতভাবে স্বামী আনোয়ারকে দেন স্ত্রী ইয়াসমিন।


স্ত্রী ইয়াসমিনের এ ৯টি শর্ত মানতে না পেরে আনোয়ার শ্বশুর আব্দুল মান্নানের কাছে বিচার দিতে শশুর বাড়িতে গেলে শ্বশুর-শাশুড়ি তাকে উল্টো অপমান করেন। তাদের সবার অপমান সহ্য করতে না পেরে তিনি বাড়িতে এসে আত্মহত্যার পথ বেছে নেন বলে জানান স্থানীয়রা।

রামগতি থানার ওসি লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status