|
কুড়িগ্রামে মাদক মামলায় এক ব্যক্তির অর্থদন্ড ও ৭ বছরে জেল দিয়েছে আদালত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে মাদক মামলায় এক ব্যক্তির অর্থদন্ড ও ৭ বছরে জেল দিয়েছে আদালত আজ ৬ মে বুধবার কুড়িগ্রাম জেলা অতিরিক্ত দায়রা জজ জয়নাল আবেদীন এ রায় দেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তারিকুর রহমান তারিক এ তথ্য নিশ্চিত করেছেন। সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি শহিদুল ইসলাম নাটোরের বাগাতিপাড়া থানার তমালতলা হরিরামপুর গ্রামের মৃত চাঁন খলিফার ছেলে। রায় ঘোষণার সময় আসামি সহিদুল আদালতে উপপস্থিত ছিলো না। তার অনুপস্থিতিতেই আদালত রায় ঘোষণা করেন। একইসঙ্গে তার বিরুদ্ধে গ্রেফতারে পরোয়ানা জারির আদেশ দেয়া হয়। মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৬ইং সালের জুলাই মাসে কুড়িগ্রাম পৌর এলাকার তারামন বিবির মোড় থেকে শহিদুলকে ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার করে কুড়িগ্রাম ডিবি পুলিশ। এ সময় সেলিম নামে তার আরেক সঙ্গী পালিয়ে যায়। পরে ডিবি পুলিশের এক সদস্য বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় মামলা করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় দীর্ঘ ১০ বছর পর আদালত বুধবার আসামি শহিদুলকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। অপর আসামি সেলিমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাকে বেকসুর খালাস দেয়া হয়। রায় ঘোষণার সময় সেলিম আদালতে উপস্থিত থাকলেও শহিদুল অনুপস্থিত ছিলো। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তারিকুর রহমান তারিক। তিনি বলেন, ‘আসামি জামিনে মুক্ত হওয়ার পর থেকে পলাতক। তার অনুপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতারে পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
