|
সাতক্ষীরায় আম সংগ্রহ উৎসবের শুভ উদ্বোধন
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
|
![]() সাতক্ষীরায় আম সংগ্রহ উৎসবের শুভ উদ্বোধন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্নব দত্ত এর সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা প্লাবনী সরকারের সঞ্চালনায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিষ্ণু পদ পাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আম সংগ্রহের শুভ উদ্বোধন করেন। এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপপরিচালক সাইফুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় আম চাষিরা উপস্থিত ছিলেন। প্রথম দিনেই বাগানগুলো থেকে গোপালভোগ, গোবিন্দভোগ ও গোলাপখাসসহ স্থানীয় জাতের পরিপক্ব আম সংগ্রহের মাধ্যমে সাতক্ষীরার আম পৌছে যাচ্ছে দেশজুড়ে। এসময় প্রধান অতিথি বলেন নিরাপদ ও বিষমুক্ত আম নিশ্চিত করতে হবে বেশি লাভের আশায় যেন ক্যেমিকেল দিয়ে আম না পাকানোর হয়,এই অনুরোধ করেন কৃষকদের কাছে, উদ্বোধনী অনুষ্ঠান থেকে প্রশাসনের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়। কৃষি বিভাগ জানিয়েছে, আবহাওয়া অনুকূলে থাকায় এবারও আমের বাম্পার ফলন হয়েছে এবং সাতক্ষীরার আম দেশের চাহিদা মিটিয়ে বিদেশের বাজারে রপ্তানির জন্য বিশেষ প্রক্রিয়ায় প্রস্তুত করা হয়েছে। আজ থেকেই এসব আম রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের আড়তগুলোতে পাঠানো শুরু হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
বিদেশে কাজের নামে ভয়াবহ প্রতারণা: ৭ বছরে পতিতাবৃত্তি ও নির্যাতনের শিকার হয়ে ফিরলেন হাজার হাজার কর্মী
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা
