|
'হেফাজতের শাপলা চত্বর সমাবেশে ৫৮ জন নিহত হওয়ার তথ্য রয়েছে'
নতুন সময় প্রতিবেদক
|
![]() 'হেফাজতের শাপলা চত্বর সমাবেশে ৫৮ জন নিহত হওয়ার তথ্য রয়েছে' মঙ্গলবার (৫ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। চিফ প্রসিকিউটর বলেন, এসব হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যাচ্ছে। বিষয়টি তদন্তের আওতায় রয়েছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, ২০১৩ সালের ওই দিনে হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে দেশের তিনটি স্থানে সহিংসতা ও হত্যাকাণ্ড ঘটে। ঢাকায় দিন ও রাত উভয় সময়েই সহিংসতার ঘটনা ঘটে। পরদিন নারায়ণগঞ্জ ও চট্টগ্রামেও সহিংসতা ছড়িয়ে পড়ে এবং প্রাণহানির ঘটনা ঘটে। পটভূমিতে জানা যায়, কয়েকজন ব্লগারের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ এবং নারী নীতির বিরোধিতাসহ ১৩ দফা দাবিতে ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বর-এ অবস্থান কর্মসূচি পালন করে হেফাজতে ইসলাম। দেশের বিভিন্ন স্থান থেকে কওমি মাদরাসাভিত্তিক সংগঠনটির বিপুল সংখ্যক নেতাকর্মী ওই সমাবেশে অংশ নেন। দিনভর উত্তেজনা ও সংঘর্ষের পর রাতে আইনশৃঙ্খলা বাহিনী—পুলিশ, র্যাব ও বিজিবির যৌথ অভিযানে শাপলা চত্বর এলাকা খালি করা হয়। এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ঢাকায় প্রতিবন্ধী মানুষদের ঈদ পুনর্মিলনী, অংশ নিলেন দেড় হাজারের বেশি মানুষ
যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনো পস্তাতে হবে না: রাষ্ট্রদূত
শ্রীবরদীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল বিতরণ ও উপজেলা ভবন উদ্বোধন
নাটোরের বড়াইগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
বিদেশে কাজের নামে ভয়াবহ প্রতারণা: ৭ বছরে পতিতাবৃত্তি ও নির্যাতনের শিকার হয়ে ফিরলেন হাজার হাজার কর্মী
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা
শেরপুরের নালিতাবাড়ীতে বিষপানে স্কুলছাত্রীর মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
