ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
এনায়েতপুরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
সিয়াম হোসেন, এনায়েতপুর
প্রকাশ: Tuesday, 5 May, 2026, 3:16 PM

এনায়েতপুরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

এনায়েতপুরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

সিরাজগঞ্জের এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মাদ্রাসার শহিদ হাফেজ সিয়াম অডিটোরিয়াম প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে দাখিল ও আলিম পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়েতপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক আব্দুল হাকীম মীর ও ডা. মোঃ সেলিম রেজা। এছাড়াও মাদ্রাসার শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, কৃতি শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের গর্ব এবং তাদের এ অর্জন অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তারা শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status