|
কপিলমুনিতে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহতের ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা
নতুন সময় প্রতিনিধি
|
![]() কপিলমুনিতে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহতের ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা গত ২৭ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কপিলমুনি ইউনিয়নের নাবা গ্রামে পৈত্রিক জমি নিয়ে মৃত মাদার বৈরাগীর দুই ছেলে বীরেন বৈরাগী (৭৫) ও কিরণ বৈরাগীর (৬৫) মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে ছোট ভাই কিরণ বৈরাগী বড় ভাই বীরেনকে সজোরে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কপিলমুনি ১০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মনিরুল ইসলাম মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। মামলা ও বর্তমান পরিস্থিতি জানা গেছে, ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। শেষ পর্যন্ত নিহতের ছেলে বাবা হত্যার অভিযোগ এনে থানায় এ মামলাটি করলেন। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া জানান, "মামলার আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। রিপোর্ট হাতে হাতে না পাওয়া পর্যন্ত বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়।" |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
