|
সাতক্ষীরার শ্যামনগরে জেলেখালীতে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু: মা আটক,
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
|
![]() সাতক্ষীরার শ্যামনগরে জেলেখালীতে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু: মা আটক, পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের মাকে থানা হেফাজতে নিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, জেলেখালি বাজার সংলগ্ন জেলেখালি-হরিনগর সড়কের পাশে একটি ভাড়া বাসায় আয়সামনি তার মায়ের সঙ্গে বসবাস করত। পারিবারিকভাবে জানা গেছে, আয়সামনির মা প্রথম স্বামী আশরাফুলের সঙ্গে বিচ্ছেদের পর বেলাল হোসেন নামের এক ব্যক্তিকে বিয়ে করেন।যিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তাদের সংসারে দুই বছরের একটি কন্যাশিশুও রয়েছে। প্রতিবেশীরা জানান, বিপ্লব নামে এক যুবকযাকে আয়সামনির মা ‘পাতানো ভাই’ হিসেবে পরিচয় দিতেন।বিপ্লব ওই বাসায় নিয়মিত যাতায়াত করতেন। তিনি বেলাল হোসেনের পরিচিত বলেও জানা গেছে। নিহতের মায়ের দাবি, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে আয়সামনি কোচিং থেকে বাসায় ফেরে। পরে কোনো একটি বিষয় নিয়ে বকাবকি করলে অভিমান করে সে নিজ ঘরে যায়। রাত সাড়ে ৯টার দিকে সে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে তিনি জানান। খবর পেয়ে রাত প্রায় ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে সুরতহাল প্রতিবেদনে কিশোরীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন এবং মাথায় রক্তক্ষরণের বিষয়টি উল্লেখ থাকায় ঘটনাটি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। সাধারণ আত্মহত্যার ক্ষেত্রে এমন জখম অস্বাভাবিক হওয়ায় পুলিশ তাৎক্ষণিকভাবে নিহতের মাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার আগে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, নাকি আত্মহত্যার প্ররোচনা—সব দিকই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি ওই বাড়িতে যাতায়াতকারী ব্যক্তিদের সম্পর্কেও খোঁজখবর নেওয়া হচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
