ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
'আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নারী ক্ষমতায়নের, নারীর উন্নয়নের ও নরীর কর্মসংস্থানের অগ্রপথিক'
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 2 May, 2026, 11:33 AM

'আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নারী ক্ষমতায়নের, নারীর উন্নয়নের ও নরীর কর্মসংস্থানের অগ্রপথিক'

'আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নারী ক্ষমতায়নের, নারীর উন্নয়নের ও নরীর কর্মসংস্থানের অগ্রপথিক'

যশোর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কার্যালয়ে ৫০ জন ভিডিপি মহিলা সদস্যাদের ২৮ দিন ব্যাপী ভিডিপি অ্যাডভান্স প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার ১ মে, সকালে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জের রেঞ্জ কমান্ডার, মোঃ আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যশোর আনসার ব্যাটালিয়নের পরিচালক, মোঃ তরফদার আলমগীর হোসেন। অনুষ্ঠানে প্রশিক্ষণের সাথে সংশ্লিষ্ট  কর্মকর্তা ও প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আজকের এই আয়োজন অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ। নারীরা এখন আর শুধু পরিবারের গণ্ডিতে সীমাবদ্ধ নন, তারা সমাজ উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি এবং রাষ্ট্র গঠনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এর এই ভিডিপি অ্যাডভান্স প্রশিক্ষণ কোর্স নারীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি আরও বলেন, নারী ও পুরুষ একই পাখির দুটি ডানা। সুতরাং, টেকসই উন্নয়নের স্বার্থে এ দুটি ডানাকে সমানভাবে শক্তিশালী করতে হবে। আপনারা নিজেদের যোগ্যতা, সততা ও পরিশ্রমের মাধ্যমে সমাজ পরিবর্তন করে দিতে পারেন। বর্তমান সরকার নারীর ক্ষমতায়ন ও দক্ষতা উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আনসার ও ভিডিপির মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ের নারীদের প্রশিক্ষণের আওতায় এনে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা হচ্ছে, যা সত্যিই এ বাহিনীর মহাপরিচালক, মহোদয়ের প্রশংসনীয় উদ্যোগ। একজন প্রশিক্ষিত ভিডিপি সদস্যা শুধু নিজেকে নয়, পরিবার, সমাজ এবং দেশকেও এগিয়ে নিতে পারেন। তাই এই প্রশিক্ষণের প্রতিটি বিষয় মনোযোগ দিয়ে গ্রহণ করতে হবে এবং অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। দুর্যোগ মোকাবিলা, সামাজিক সচেতনতা সৃষ্টি, নারী ও শিশু সুরক্ষা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং মানবিক কার্যক্রমে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ মানুষকে আত্মবিশ্বাসী, শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল করে তোলে। এসব লক্ষ্যমাত্রা অর্জনের জন্যই শহিদ প্রেসিডেন্ট জিয়াইর রহমান, ভিডিপি গঠন করেছিলেন।

পরিশেষে তিনি সকল প্রশিক্ষণার্থীর সফলতা কামনা করেন এবং বলেন, এই প্রশিক্ষণ শেষে আপনারা নিজ নিজ এলাকায় গিয়ে উন্নয়ন, সচেতনতা ও সেবামূলক কাজে নেতৃত্ব দেবেন। দক্ষ উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে প্রস্তুত করবেন। আত্মকর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূর করবেন। ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত, বেকারত্বমুক্ত, অপরাধমুক্ত স্বপ্নের উন্নত বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবেন। এটি জাতির এবং এ বাহিনীর প্রত্যাশা।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status