ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
গজনী অবকাশ কেন্দ্রে ছিনতাইকারীর হানা,আহত ২
আলিফ জাহান লাবন, ঝিনাইগাতী
প্রকাশ: Saturday, 2 May, 2026, 10:49 AM

গজনী অবকাশ কেন্দ্রে  ছিনতাইকারীর হানা,আহত ২

গজনী অবকাশ কেন্দ্রে ছিনতাইকারীর হানা,আহত ২

ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ কেন্দ্রে বেড়াতে এসে ছিনতাইয়ের শিকার হয়েছেন বগুড়ার আইআইটিবি পলিটেকনিক ইনস্টিটিউটের একদল শিক্ষার্থী। 

দুর্বৃত্তদের হামলায় অন্তত দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।শুক্রবার (আজ) দুপুরে এ ঘটনা ঘটে। জানা গেছে, শিক্ষার্থীরা ভ্রমণের অংশ হিসেবে গজনী অবকাশ কেন্দ্রে ঘোরাঘুরি করছিলেন। এ সময় একদল ছিনতাইকারী তাদের পথরোধ করে হামলা চালায়। হামলাকারীরা শিক্ষার্থীদের মারধর করে পাঁচজনের মোবাইল ফোন, নগদ টাকা এবং ব্যক্তিগত ব্যবহারের কাপড়চোপড়সহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।

আহত দুই শিক্ষার্থীকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনাটির কিছু দৃশ্য ভিডিওতে ধারণ করা হয়েছে, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status