ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
গাজীপুরে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৭
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 30 April, 2026, 11:17 AM

গাজীপুরে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৭

গাজীপুরে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৭

গাজীপুর মহানগরীতে মাদকবিরোধী অভিযানে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ সদস্যদের ওপর ছুরি দিয়ে আঘাত করা হলে দুই পুলিশ সদস্য আহত হন। পরে ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার (২৯ এপ্রিল ২০২৬) রাত প্রায় ৯টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ কমিশনার মো. আশিকুর রহমানের নেতৃত্বে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিবি (উত্তর ও দক্ষিণ) বিভাগের যৌথ অভিযানে টঙ্গী পূর্ব থানার হিজরাদিয়া আমতলী কেরানিরটেক এলাকায় মাদক উদ্ধারে অভিযান চালানো হয়।

অভিযানকালে এলাকার একাধিক মাদক মামলার আসামি মোছা. রুনা আক্তার ওরফে রুনা বেগম (৩৪)-এর বাড়ির সামনে পাকা রাস্তার ওপর কয়েকজনকে সন্দেহজনক অবস্থায় দেখতে পায় পুলিশ। তাদের আটক করার চেষ্টা করলে সেখানে উপস্থিত ১০-১২ জন আসামি চিৎকার-চেঁচামেচি শুরু করে এবং স্থানীয় লোকজন জড়ো করে ডিবি পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলার সময় ছুরি দিয়ে কুপিয়ে পুলিশ সদস্য কনস্টেবল মো. আরিফুল ইসলাম ও কনস্টেবল মো. রাকিবুল ইসলামকে আহত করা হয়। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।


গাজীপুরে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৭

গাজীপুরে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৭

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তার নির্দেশে কনস্টেবল ৩০৭১ রিয়াজের নামে ইস্যুকৃত শটগান থেকে চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। পরে হামলায় জড়িত ৭ জনকে আটক করা সম্ভব হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানায় পুলিশ।

আটকরা হলেন—মো. শাহিন (৩৬), মো. সোহেল (২৮), মো. রায়হান (১৯), রওশন আরা (৩০), সুমি আক্তার (২৪), নূরজাহান (৫০) ও বিউটি আক্তার (২৬)। তবে মূল অভিযুক্ত রুনা আক্তার ওরফে রুনা বেগমসহ আরও কয়েকজন পালিয়ে যায়।
আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status