ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
সরিষাবাড়ীতে ভারি বর্ষণে রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি, ভোগান্তিতে জনসাধারণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 30 April, 2026, 11:26 AM

সরিষাবাড়ীতে ভারি বর্ষণে রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি, ভোগান্তিতে জনসাধারণ

সরিষাবাড়ীতে ভারি বর্ষণে রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি, ভোগান্তিতে জনসাধারণ

গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বর্ষণ অব্যাহত থাকলেও, গতকালের টানা ভারি বৃষ্টিতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন স্থানে রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

উপজেলার পৌরসভার কামরাবাদ গ্রামে বৃষ্টির পানির স্রোতে সড়কের বিভিন্ন অংশ ভেঙে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টিতেই এলাকার সড়কগুলো নাজুক হয়ে পড়ে। তবে এবারের ভারি বর্ষণে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। দ্রুত সংস্কার না হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ছবি: পৌরসভার কামরাবাদ গ্রামে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়কের চিত্র।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status