ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
গাজীপুরে হাম রোগী বেড়েই চলেছে, হাসপাতালে ভর্তি ৪৮৮
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 30 April, 2026, 11:11 AM

গাজীপুরে হাম রোগী বেড়েই চলেছে, হাসপাতালে ভর্তি ৪৮৮

গাজীপুরে হাম রোগী বেড়েই চলেছে, হাসপাতালে ভর্তি ৪৮৮

গাজীপুরে হাম রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সর্বশেষ তথ্যে এ চিত্র উঠে এসেছে।

বুধবার (২৯ এপ্রিল ২০২৬) হাসপাতাল সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৪৮৮ জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২১ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২ জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে শিশু রোগীর সংখ্যা ১৮ জন এবং প্রাপ্তবয়স্ক ১ জন। একই সময়ে ১৯ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

গাজীপুরে হাম রোগী বেড়েই চলেছে, হাসপাতালে ভর্তি ৪৮৮

গাজীপুরে হাম রোগী বেড়েই চলেছে, হাসপাতালে ভর্তি ৪৮৮

বর্তমানে হাসপাতালে মোট ৬৭ জন হাম রোগী ভর্তি রয়েছেন এবং তাদের চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানান, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে হাম রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণ বেশি দেখা যাচ্ছে।

এ অবস্থায় অভিভাবকদের শিশুদের প্রতি বিশেষ যত্ন নেওয়া, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং প্রয়োজনীয় টিকা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন তারা।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে। তথ্যের সত্যতা নতুন সময়কে নিশ্চিত করেছেন হাসপাতাল পরিচালক ডা. আমিনুল ইসলাম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status