ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
ভাওয়াল রিসোর্টে রাতভর অভিযান: মাদক ও অবৈধ মদসহ আটক ৬
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 18 April, 2026, 2:52 PM
সর্বশেষ আপডেট: Saturday, 18 April, 2026, 2:59 PM

ভাওয়াল রিসোর্টে রাতভর অভিযান: মাদক ও অবৈধ মদসহ আটক ৬

ভাওয়াল রিসোর্টে রাতভর অভিযান: মাদক ও অবৈধ মদসহ আটক ৬

গাজীপুর সদর উপজেলার ভাওয়াল রিসোর্টে জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অবৈধ মদ ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তিদের নাম পরিচয় জানানো হয়নি।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অংশ নেন।

অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল।

রাতভর পরিচালিত অভিযানে রিসোর্টের বিভিন্ন কক্ষ ও স্থানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মদ ও বিভিন্ন প্রকার মাদকদ্রব্য জব্দ করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রযোজ্য আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status