ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
মাদক, জুয়া ও বাল্যবিয়ে রোধে দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 18 April, 2026, 10:32 AM

মাদক, জুয়া ও বাল্যবিয়ে রোধে দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা

মাদক, জুয়া ও বাল্যবিয়ে রোধে দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা

নেত্রকোনার দুর্গাপুরে থানা পুলিশের আয়োজনে জামেউল উলুম কাচারী মসজিদে মুসল্লিদের সাথে মাদক,  বাল্যবিবাহ ও জুয়া বিরোধী এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) জুম্মা নামাজের পুর্বে এই বার্তা প্রদান করা হয়।

দুর্গাপুর থানার ওসি কামরুল হাসান বলেন, মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ও পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা অনুযায়ী সামাজিক অপরাধ প্রতিরোধে জনগণকে আরও সচেতন হতে হবে এবং দুর্গাপুর কে সাজাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।

তিনি আরও বলেন, মাদক, বাল্যবিবাহ ও জুয়া সমাজ ও পরিবার ব্যবস্থার জন্য মারাত্মক ক্ষতিকর, যা তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এ সময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সামাজিক ব্যাধির ক্ষতিকর দিক তুলে ধরে, সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status