|
বেলকুচিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে সাংস্কৃতিক আয়োজন
নতুন সময় প্রতিনিধি
|
![]() বেলকুচিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম এবং পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আলতাফ হোসেন প্রামানিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিক কালচারাল একাডেমির সভাপতি খোরশেদ আলম। অনুষ্ঠানটি পরিচালনা করেন আদম আলী শেখ, সঞ্চালনায় ছিলেন মোখলেছুর রহমান এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফিরোজ আহমেদ তালুকদার। সাংস্কৃতিক পর্বে ইউনিক কালচারাল একাডেমি ও স্থানীয় শিল্পীরা সংগীত, লোকসংগীত ও নৃত্য পরিবেশন করেন, যা দর্শকদের মুগ্ধ করে। পুরো আয়োজনজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরে বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করা সম্ভব। পাশাপাশি তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
