|
কিশোরগঞ্জে ৮ বছরের শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ
নতুন সময় প্রতিনিধি
|
![]() কিশোরগঞ্জে ৮ বছরের শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ বুধবার (১৫ এপ্রিল) ভুক্তভোগীর পরিবার কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত গোপজিনারাই বড়খালের পাড় নয়াবাড়ী এলাকার বাসিন্দা ফুল মিয়ার পাশের বাড়ির দ্বিতীয় শ্রেণি পড়ুয়া মরিয়ম আক্তার সায়মাকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে প্রলুব্ধ করার চেষ্টা করে আসছিল। অভিযুক্ত ব্যক্তি প্রায়ই শিশুটি বিদ্যালয়ে যাওয়া-আসার চকলেটসহ বিভিন্ন জিনিস দিয়ে ফুসলাতেন। গত, ৯ এপ্রিল বিকালে শিশুটি বাড়ির সামনে খেলাধুলা করার সময় তাকে ডেকে নিয়ে নিজ বাড়ির একটি পরিত্যক্ত ঘরের বাথরুমে নিয়ে যান ওই ব্যক্তি। সেখানে তিনি শিশুটিকে জোরপূর্বক শরীরের কাপড়-ছোপর খুলে ধর্ষণের চেষ্টা করেন এবং অশ্লীল আচরণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তখন শিশুটি চিৎকার শুরু করলে অভিযুক্ত তাকে মেরে ফেরার হুমকি দিয়ে চুপ করানোর চেষ্টা করে। একপর্যায়ে তার চিৎকার শুনে স্থানীয় এক নারী এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে শিশুটি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। বিষয়টি এলাকায় জানানো হলে স্থানীয়ভাবে মীমাংসার আশ্বাস দেওয়া হয়। তবে বর্তমানে অভিযুক্তের পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হলে তারা থানায় অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কামাল ভূঞা বলেন, এই বিষয়ে একটি ধর্ষণ চেষ্টার মামলা হয়েছে। আসামি গ্রেফতারের অভিযান চলমান আছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
জ্বালানি সংকটে জাবিতে এক ঘণ্টা লোডশেডিংয়ের সিদ্ধান্ত
পাইকগাছা-কপিলমুনি বাজারের ফুটপাত দখল করে ব্যাবসা: চরম ভোগান্তিতে ক্রেতা বিক্রেতা
তেঁতুলিয়ায় সাংবাদিকদের ভিডিও করতে বাঁধা, ডিসির মতবিনিময় সভা বয়কট করলেন সাংবাদিকরা।
কচ্ছপিয়া থেকে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: ৪ যুবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া
