|
টাঙ্গাইলে স্মার্টফোনে আগুন, দগ্ধ হয়ে বাবা-মেয়ের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
|
![]() টাঙ্গাইলে স্মার্টফোনে আগুন, দগ্ধ হয়ে বাবা-মেয়ের মৃত্যু নিহতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের মাদারকোল গ্রামের বাসিন্দা মো. খালিদুল ইসলাম (৩০) এবং তার ১০ বছর বয়সী মেয়ে খাদিজা আক্তার। পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে স্ত্রী ও মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি ফাজিলহাটি ইউনিয়নের পুটিয়াজানী গ্রামে বেড়াতে যান খালিদুল ইসলাম। শুক্রবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে পাশের মেরুয়াঘোনা গ্রামে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে শাহদারীপাড়া এলাকায় অটোরিকশা থেকে নামার সময় হঠাৎ করে বজ্রপাতের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, বজ্রপাতের সঙ্গে সঙ্গে খালিদুল ইসলামের বুক পকেটে থাকা অ্যান্ড্রয়েড স্মার্টফোনে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে তার পরনের শার্ট পুড়ে যায় এবং তিনি গুরুতর দগ্ধ হন। একই সঙ্গে তার পাশে থাকা মেয়ে খাদিজাও বজ্রপাতে দগ্ধ হয়। ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দ্রুত বাবা-মেয়েকে উদ্ধার করে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আকস্মিক এ দুর্ঘটনায় স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও গ্রামজুড়ে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম বলেন, “বাবা ও মেয়েকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। তাদের শরীরের বিভিন্ন অংশে দগ্ধ হওয়ার চিহ্ন পাওয়া গেছে।” স্থানীয়রা জানান, চলতি মৌসুমে এলাকায় বজ্রপাতের ঘটনা বেড়েছে। বিশেষ করে খোলা জায়গা ও ঝড়ো আবহাওয়ার সময় বাইরে অবস্থান করায় ঝুঁকি বাড়ছে। তারা বজ্রপাত বিষয়ে আরও জনসচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন। এদিকে একই সময়ে উপজেলার সদর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামেও বজ্রপাতের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক আসব খানের দুটি গরু বজ্রাঘাতে মারা গেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সাতক্ষীরায় ৩ রেস্তোরাঁকে ৬০ হাজার টাকা জরিমানা ভেজাল ও অপরিচ্ছন্নতার দায়ে ভোক্তা অধিকারের অভিযান
নেছারাবাদে উচ্চস্বরে সাউন্ডবক্স বাজানোর অপরাধে যুবকের অর্থদন্ড, সাউন্ডবক্স জব্দ
গাজীপুরে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড
কাউখালী থানার বিশেষ অভিযানে ১৫০ লিটার দেশীয় চোলাই মদ ও মদ তৈরির উপকরণ সহ ০২ জন গ্রেফতার
