ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
জামিনে মুক্ত হয়েই বাদী পক্ষকে প্রাণনাশের হুমকির অভিযোগ, সরিষাবাড়ীতে উত্তেজনা
মোঃ জাহিদুল হাসান, সরিষাবাড়ী
প্রকাশ: Thursday, 4 June, 2026, 10:07 PM

জামিনে মুক্ত হয়েই বাদী পক্ষকে প্রাণনাশের হুমকির অভিযোগ, সরিষাবাড়ীতে উত্তেজনা

জামিনে মুক্ত হয়েই বাদী পক্ষকে প্রাণনাশের হুমকির অভিযোগ, সরিষাবাড়ীতে উত্তেজনা

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের বনগ্রাম গ্রামে জমি ও পুকুর সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলার আসামিরা জামিনে মুক্ত হয়ে বাদী পক্ষকে প্রাণনাশের হুমকি ও অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৪ জুন) ভুক্তভোগী পরিবার সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল পুকুর সংস্কার ও নেট স্থাপনকে কেন্দ্র করে আলমাস শেখের সঙ্গে প্রতিবেশী মজনু শেখের পরিবারের বিরোধের সৃষ্টি হয়। এ ঘটনায় সংঘর্ষে আব্দুর রশীদ ও শিক্ষক শহীদুল্লাহ গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়। বর্তমানে শিক্ষক শহীদুল্লাহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় থানায় একাধিক মামলা দায়ের করা হয়। বাদী পক্ষের দাবি, মামলার পর দীর্ঘদিন আত্মগোপনে থাকা আসামিরা সম্প্রতি জামিনে বের হয়ে তাদের বিরুদ্ধে ধান কাটায় বাধা ও মালামাল লুটের অভিযোগ তুলে বিভ্রান্তি ছড়াচ্ছেন।

তবে সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বিবাদী পক্ষ বর্তমানে কোনো বাধা ছাড়াই শ্রমিক দিয়ে নিজেদের জমির ধান কাটছেন। এছাড়া লুটপাটের অভিযোগে উল্লেখিত মালামালও তাদের বাড়িতেই রয়েছে বলে দাবি করেন স্থানীয়রা।

বাদী পক্ষের আলমাস শেখ ও আব্দুর রশীদ বলেন, “মামলার চাপ থেকে জনমত ভিন্ন খাতে নিতে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচার চালানো হচ্ছে। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”

অন্যদিকে মজনু শেখ ও তার পরিবারের সদস্যরা অভিযোগ অস্বীকার করে বলেন, মামলার কারণে সময়মতো ধান কাটতে না পারলেও বর্তমানে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে তারা স্বাভাবিকভাবে ফসল ঘরে তুলছেন।

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও শান্তিপূর্ণ সমাধানের দাবি জানিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status