|
কাপাসিয়ায় বাস ভাড়া কমলো: এমপি সালাউদ্দিনের উদ্যোগে যাত্রীদের স্বস্তি
নতুন সময় প্রতিনিধি
|
![]() কাপাসিয়ায় বাস ভাড়া কমলো: এমপি সালাউদ্দিনের উদ্যোগে যাত্রীদের স্বস্তি বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকে নতুন ভাড়া কার্যকর হয়েছে বলে জানা গেছে। এমপি সালাউদ্দিন আইউবী জানান, আশপাশের উপজেলার তুলনায় কাপাসিয়া রুটে বাস ভাড়া অনেক বেশি ছিল। বিষয়টি নিয়ে প্রথমে তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর সঙ্গে আলোচনা করেন। তবে সেখান থেকে কার্যকর সমাধান না পাওয়ায় তিনি সরাসরি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়-এর সঙ্গে যোগাযোগ করেন এবং বাস মালিক সমিতির সাথে ধারাবাহিক আলোচনা চালিয়ে যান। দীর্ঘ আলোচনার পর আপাতত তিনটি পরিবহনের ভাড়া কমানোর বিষয়ে ঐক্যমতে পৌঁছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী— গাজীপুর থেকে টোক পর্যন্ত অনন্যা ক্লাসিক পরিবহন-এর ভাড়া ২০০ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা করা হয়েছে। গাজীপুর থেকে টোক পর্যন্ত অনন্যা পরিবহন-এর ভাড়া ১৯০ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা করা হয়েছে। গাজীপুর থেকে টোক পর্যন্ত জলসিঁড়ি পরিবহন-এর ভাড়া ১৭০ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। ![]() কাপাসিয়ায় বাস ভাড়া কমলো: এমপি সালাউদ্দিনের উদ্যোগে যাত্রীদের স্বস্তি এ বিষয়ে এমপি সালাউদ্দিন বলেন, কাপাসিয়ার মানুষের স্বার্থ রক্ষায় বাস মালিক ও সংশ্লীষ্ট মন্ত্রী এবং অন্যান্যদের সাথে দীর্ঘ আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ব পরিস্থিতি, জ্বালানি সংকট, টোল, প্রশাসনিক জটিলতা ও নানা হয়রানির মধ্যেও যাত্রীদের স্বস্তি দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, কাপাসিয়াবাসীর ভালোবাসায় তিনি মানুষের খেদমত করার সুযোগ পেয়েছেন। সকল পক্ষকে সঙ্গে নিয়ে কাপাসিয়ার অসঙ্গতি ও অব্যবস্থাপনা দূর করে উন্নয়নের ধারাকে এগিয়ে নেওয়ার জন্য তিনি কাজ করে যাবেন। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এমপি সালাউদ্দিনের এই উদ্যোগে গাজীপুর থেকে কাপাসিয়া রুটে চলাচলকারী হাজারো যাত্রী আর্থিকভাবে কিছুটা স্বস্তি পাবেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
