|
ফেলে যাওয়া অজ্ঞাত সেই ৮০ বছরের বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
|
![]() ফেলে যাওয়া অজ্ঞাত সেই ৮০ বছরের বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি পবিত্র ঈদুল ফিতরের কয়েকদিন আগে একটি ভ্যান যোগে দুইজন ব্যাক্তি বৃদ্ধকে উপজেলার কপিলমুনি ইউপির কাশিমনগর জামে মসজিদের সামনে অবস্থিত ছাগল বিক্রির জায়গা (চান্নিতে) ফেলে রেখে চলে যায়। সেই থেকে বাজারের লোকজন বৃদ্ধকে মাঝে মধ্যে রুটি ও পানি সরবরাহ করতো। বাকরুদ্ধ অসহায় বৃদ্ধর খবর জানতে পেরে সরেজমিনে গিয়ে সচিএ প্রতিবেদন প্রকাশ করা হয়। খবর প্রকাশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর নির্দেশনায় শনিবার (১১ এপ্রিল) উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর বাজার এলাকা থেকে কপিলমুনি হাসপাতালে নিয়ে গোসল ও প্রাথমিক চিকিৎসা শেষে সন্ধ্যা সাড়ে ছয়টায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠানো হয়েছে। কপিলমুনি হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ রাচী সিকদার জানান, বিকাল তিনটায় ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দ হাসপাতালে ভর্তি করেন। এসময় আমারা তার গোসল ও পরিস্কার পরিচ্ছন্নতা শেষে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তৃপক্ষের নির্দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
