ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১১ এপ্রিল ২০২৬ ২৮ চৈত্র ১৪৩২
পাইকগাছা কয়রায় ৪ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 11 April, 2026, 6:43 PM

পাইকগাছা কয়রায় ৪ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদান

পাইকগাছা কয়রায় ৪ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদান

খুলনার পাইকগাছা ও কয়রার ৪ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে। দুই দিনের ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রত্যন্ত এলাকার মানুষকে চিকিৎসা সহ প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।

১১ এপ্রিল শনিবার দিনব্যাপী পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয় ও ১০ এপ্রিল শুক্রবার কয়রার খান সাহেব কোমর উদ্দিন ডিগ্রি কলেজে সামাজিক সংগঠন সিরাতুল হুদা ট্রাস্ট, দক্ষিণ খুলনা উন্নয়ন ফাউন্ডেশন ও শামসুর রহমান ফাউন্ডেশন যৌথভাবে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। 

‎ নাহার, পিচ ফাউন্ডেশন ও আইসিডি এর সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্প তদারকি করেন ‎ সিরাতুল হুদা ট্রাস্ট ও দক্ষিণ খুলনা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মেজর (অব.) মেসবাহুল ইসলাম এবং সদস্য সচিব মোঃ ইকবাল হোসেন। 

দেশের বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করেন।"উপকূলীয় এলাকার মানুষের জন্য এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও ওষুধ পেয়ে স্থানীয় জনগণ আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।"

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status