ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১১ এপ্রিল ২০২৬ ২৮ চৈত্র ১৪৩২
গাজীপুরের গাছায় মাদকের বিরুদ্ধে জনতার র‍্যালি, কামালের নেতৃত্বে “মাদককে না বলি” স্লোগানে মুখর এলাকা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 11 April, 2026, 5:31 PM

গাজীপুরের গাছায় মাদকের বিরুদ্ধে জনতার র‍্যালি, কামালের নেতৃত্বে “মাদককে না বলি” স্লোগানে মুখর এলাকা

গাজীপুরের গাছায় মাদকের বিরুদ্ধে জনতার র‍্যালি, কামালের নেতৃত্বে “মাদককে না বলি” স্লোগানে মুখর এলাকা

গাজীপুর মহানগরীর গাছা এলাকায় মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়েছে স্থানীয় জনতা। “মাদককে না বলি” স্লোগানকে সামনে রেখে ৩৮ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল মাদকবিরোধী র‍্যালি। শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় আয়োজিত এই কর্মসূচিতে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।

এলাকায় মাদকের উৎপাত বেড়ে যাওয়ায় গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল ১১টায় গাছা থানাধীন ৩৮ নম্বর ওয়ার্ডের বাদশাহ মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়। কামাল উদ্দিনের নেতৃত্বে এবং এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পদযাত্রাটি কালিক্ষেত মোড়, বাহার মার্কেট ও বগারটেকসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালির পুরো পথজুড়ে অংশগ্রহণকারীরা “মাদকে না বলি, সমাজ গড়ি” স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন। মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

বাদশাহ মিয়া স্কুল অ্যান্ড কলেজের সাবেক সভাপতি রুবেল মাজহার বলেন,
“আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে পাড়া-মহল্লা থেকে মাদক নির্মূল করতে হবে। আমরা সমাজকে মাদকের বিষ থেকে মুক্ত দেখতে চাই।”

পরে র‍্যালিটি বাহার মার্কেট মোড়ে এসে এক সমাবেশে রূপ নেয়। সেখানে বক্তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।

তরুণ সমাজকে রক্ষায় এ ধরনের সামাজিক আন্দোলন ভবিষ্যতেও অব্যাহত রাখার ঘোষণা দেন আয়োজকরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status