|
কলাপাড়ায় কোটি টাকা নিয়ে উধাও ব্যাংকের ক্যাশিয়ার, গ্রাহকদের বিক্ষোভ
তুষার হাওলাদার, কলাপাড়া
|
![]() কলাপাড়ায় কোটি টাকা নিয়ে উধাও ব্যাংকের ক্যাশিয়ার, গ্রাহকদের বিক্ষোভ অভিযোগের পর থেকে অভিযুক্ত ক্যাশিয়ার রিয়াদুল ইসলাম ইউসুফ পলাতক রয়েছেন। এ ঘটনায় সোমবার বেলা ১১টার দিকে ব্যাংক আউটলেট ঘেরাও করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ভুক্তভোগী গ্রাহকেরা। ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে জমার টাকা গ্রহণ করলেও তা ব্যাংকের অনলাইন সিস্টেমে অন্তর্ভুক্ত করেননি রিয়াদুল ইসলাম ইউসুফ। টাকা জমা দেওয়ার পর গ্রাহকদের মোবাইলে এসএমএস না পৌঁছালে তিনি সার্ভারের সাময়িক সমস্যার কথা বলে বিষয়টি এড়িয়ে যেতেন। সম্প্রতি হিসাব যাচাই করতে গিয়ে জমাকৃত অর্থের কোনো রেকর্ড না পেয়ে গ্রাহকদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। পরে বিষয়টি প্রকাশ্যে এলে অভিযুক্ত ক্যাশিয়ার আত্মগোপনে চলে যান। এ ঘটনায় শুধু সাধারণ গ্রাহকেরাই নন, ব্যাংকের এজেন্ট মোস্তাফিজুর রহমান আইয়ুব আলীরও আর্থিক ক্ষতির অভিযোগ রয়েছে। তিনি দাবি করেন, তার মাদার অ্যাকাউন্ট থেকেও প্রায় ১০ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। ব্যাংকের এজেন্ট মোস্তাফিজুর রহমান আইয়ুব আলী বলেন, বিষয়টি ইতোমধ্যে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অর্থ ফেরত দিতে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিক্ষোভে অংশ নেওয়া গ্রাহকেরা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার, আত্মসাৎ হওয়া অর্থ উদ্ধার এবং ক্ষতিগ্রস্তদের আমানত ফেরতের দাবি জানান। তারা বলেন, সঞ্চয়ের টাকা হারিয়ে অনেক পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
দুধকুমারের পানি বাড়ায় প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা
