|
সোনারগাঁওয়ে ২৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রক্সি গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
|
![]() সোনারগাঁওয়ে ২৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রক্সি গ্রেপ্তার র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক দল গত শুত্রবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসকের কেওডালা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাহবুবুর রহমান ওরফে কাইল্লা রক্সি সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের দমদমা এলাকার নজরুল ইসলাম নজুর ছেলে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও নথিপত্র পর্যালোচনায় জানা গেছে, দীর্ঘদিন ধরে সে সোনারগাঁও ও আশপাশের এলাকায় একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী পরিচালনা করে আসছিলেন। এলাকায় তিনি অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন এবং পথচারী ও ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া, টেকনাফসহ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ও ফেনসিডিল এনে নারায়ণগঞ্জ ও ঢাকা এলাকায় সরবরাহের একটি শক্তিশালী মাদক সিন্ডিকেট পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, তিনি সাধারণ মানুষের জমি দখল, ব্যবসায়ী ও শিল্পকারখানা থেকে মোটা অঙ্কের চাঁদাবাজি, অপহরণ করে মুক্তিপণ আদায়, দাঙ্গা-হাঙ্গামা এবং চুরিসহ বিভিন্ন সমাজবিরোধী কর্মকাজে জড়িত ছিলেন। র্যাব জানিয়েছে, গ্রেপ্তাারকৃত আসামির বিরুদ্ধে সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ ও গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় মোট ২৮টি মামলার রেকর্ড পাওয়া গেছে। গ্রেপ্তাররের পর তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য গতকাল শনিবার দুপুরে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হলে জেলা আদালতে পাঠানো হয়েছে। র্যাব-১১ জানিয়েছে, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
