|
গাজীপুরে হাম আক্রান্ত ৩৬ জন হাসপাতালে ভর্তি, এখনো কোনো মৃত্যুর ঘটনা নেই
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে হাম আক্রান্ত ৩৬ জন হাসপাতালে ভর্তি, এখনো কোনো মৃত্যুর ঘটনা নেই হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (৩-এপ্রিল) নতুন করে ১২ জন হাম আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ জনে। এদিকে এ পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে মোট ২২ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। এছাড়া অদ্যাবধি হাম সংক্রামক রোগে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে টঙ্গী হাসপাতালেও হাম আক্রান্ত একজন রোগী ভর্তি ছিলেন। তবে তাকে গতকালই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, এখনো পর্যন্ত গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে হাম সংক্রান্ত কোনো মৃত্যুর তথ্য নেই। আক্রান্ত রোগীদের চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হাতপাতাল কর্তৃপক্ষ তৎপর রয়েছে বলেও জানিয়েছেন ওই সূত্র। তবে মুঠোফোনে একাধিক কল করে ও হোয়াটসএ্যাপে ক্ষুদে বার্তা দিয়েও সাড়া মেলেনি হাসপাতাল পরিচালক আমিনুলের। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
