|
আমাদের শান্তিতে শোক পালনের সুযোগ দিন, রাহুলের মৃত্যুতে প্রিয়াঙ্কা
নতুন সময় ডেস্ক
|
![]() আমাদের শান্তিতে শোক পালনের সুযোগ দিন, রাহুলের মৃত্যুতে প্রিয়াঙ্কা ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, রাহুলের মৃত্যুতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুকে একটি লেখা পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। প্রকাশিত সেই পোস্টে তিনি লিখেছেন, এটি আমাদের জন্য গভীর শোক ও দুঃখের সময়। এই কঠিন মুহূর্তে আমরা আন্তরিকভাবে কিছুটা ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তা কামনা করছি। একজন সন্তান, একজন মা, একটি গোটা পরিবার এবং প্রিয়জনেরা একসঙ্গে এই ক্ষতি সামলে ওঠার চেষ্টা করছে। আমরা আমাদের বন্ধু ও গণমাধ্যমের সহকর্মীদের কাছে বিনীত অনুরোধ করছি, এই কঠিন মুহূর্তে আমাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন। এই মুহূর্তে আমাদের শান্তিতে শোক পালনের সুযোগ দিন। এই সময়ে আপনাদের সহমর্মিতা ও সমর্থন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান।’ উল্লেখ্য, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির মাধ্যমে টালিউডে খ্যাতি পান। এরপর সেই ছবির নায়িকা প্রিয়াঙ্কা সরকারকে মন দেন। পরবর্তীতে তার সঙ্গেই গাঁটছড়া বাঁধেন। যদিও মাঝে তাদের বিচ্ছেদের খবর রটে। কিন্তু ছেলে সহজের কথা ভেবে ফের একসঙ্গে থাকা শুরু করেন রাহুল-প্রিয়াঙ্কা। রাহুল অভিনয়ের পাশাপাশি সহজ কথা নামক একটি পডকাস্ট শো সঞ্চালনা করতেন। সেটিও তুমুল জনপ্রিয় হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
