ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৩০ মার্চ ২০২৬ ১৬ চৈত্র ১৪৩২
সড়কে মৃত্যু ফাঁদ: বেপরোয়া মোটরসাইকেলে প্রাণ হারাল ৯ বছরের শিশু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 29 March, 2026, 6:38 PM

সড়কে মৃত্যু ফাঁদ: বেপরোয়া মোটরসাইকেলে প্রাণ হারাল ৯ বছরের শিশু

সড়কে মৃত্যু ফাঁদ: বেপরোয়া মোটরসাইকেলে প্রাণ হারাল ৯ বছরের শিশু

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের বেলছড়ি এলাকায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় আফরান শিহাব (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় মেরুং সড়কে বেলছড়ি মাদ্রাসা ও এতিমখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি দেখা দিয়েছে ক্ষোভ।
স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল শিশুটিকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৯ মার্চ) সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।

নিহত আফরান শিহাব বেলছড়ি গ্রামের বাসিন্দা বেলাল হোসেনের ছেলে এবং দারুল আরকাম এবতাদীয়া মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র। দুই ভাইবোনের মধ্যে সে ছিল প্রথম । সন্তানের মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। শিহাবের বাবা বলেন, “আমি চাই না আমার মতো আর কোনো বাবা তার সন্তানকে এভাবে হারাক।”

এ ঘটনায় অভিযুক্ত মোটরসাইকেল চালক হিসেবে স্থানীয়ভাবে মোঃ রাহাতের নাম জানা গেছে। তিনি মেরুং এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী পিসির ছেলে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে স্থানীয়রা জানান, মাদ্রাসা ও এতিমখানার সামনে দীর্ঘদিন ধরে বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করছে। তারা দ্রুত স্পিড ব্রেকার স্থাপন, সতর্কতামূলক সাইনবোর্ড বসানো এবং নিয়মিত পুলিশি নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status