|
স্যান্ডো গেঞ্জি পরে বের হয়ে বিপাকে বরুণ ধাওয়ান
নতুন সময় ডেস্ক
|
![]() স্যান্ডো গেঞ্জি পরে বের হয়ে বিপাকে বরুণ ধাওয়ান মূলত, সাধারণ পোশাকে তার এমন ‘বেপরোয়া’ উপস্থিতি নিয়ে নেটিজেনদের একাংশ নানা নেতিবাচক মন্তব্য করছেন। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, রাতে বাসা থেকে বের হয়ে দ্রুত গতিতে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন বরুণ। এ সময় তার পরনে সাদা স্যান্ডো গেঞ্জি। সেখানে উপস্থিত ছবি শিকারিদের দেখে তিনি এড়িয়ে যাননি, বরং গাড়িতে বসে মৃদু হেসে হাত নেড়েছেন। আর ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটিজেনরা তার পোশাক নিয়ে প্রশ্ন তুলেছেন। কটাক্ষের সঙ্গে কেউ কেউ মন্তব্য করেছেন, ‘বাসায় কি কোনো শার্ট নেই?’, আবার কেউ লিখেছেন, ‘বের হওয়ার আগে অন্তত একটা শার্ট গায়ে দিয়ে বের হতে পারতেন।’ উল্লেখ্য, বরুণ ধাওয়ান গত কয়েক মাস ধরেই বিভিন্ন কারণে আলোচনায় রয়েছেন। মাসখানেক আগে ‘বর্ডার টু’ সিনেমায় তার অভিনয় নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। এমনকি সেই সিনেমার প্রচারের সময় মুম্বই মেট্রোর হাতল ধরে ঝুলে পড়ার কারণে প্রশাসনের রোশানলেও পড়তে হয়েছিল তাকে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
দুধকুমারের পানি বাড়ায় প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা
