|
যশোরে ১৪ মামলার আসামী মাদক সম্রাজ্ঞী প্রিয়া আটক সহযোগী সহ কারাগারে
নতুন সময় প্রতিনিধি
|
![]() যশোরে ১৪ মামলার আসামী মাদক সম্রাজ্ঞী প্রিয়া আটক সহযোগী সহ কারাগারে সেখানে মাদক বিক্রির সময় তৃষা আক্তার প্রিয়া ও তার সহযোগী রোকেয়া বেগমকে আটক করা হয়। পরে নারী পুলিশ সদস্য দিয়ে দেহ তল্লাশি করে প্রিয়ার কাছ থেকে ৫১ পিস এবং রোকেয়ার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির ৪২০ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, তৃষা আক্তার প্রিয়া শহরের মাদক সিন্ডিকেটের অন্যতম হোতা। তার বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় ১৪টি মামলা চলমান রয়েছে। মাত্র এক মাস আগেই পুরাতন কসবা ফাঁড়ির পুলিশ তাকে মাদক ও নগদ ৫০ হাজার টাকাসহ আটক করেছিল। কিন্তু জামিনে বেরিয়ে এসে তিনি পুনরায় মাদক ব্যবসায় লিপ্ত হন।মাদক সম্রাজ্ঞী তৃষা আক্তার প্রিয়া যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার বাসিন্দা। তিনি হত্যাসহ প্রায় দুই ডজন মামলার আসামি ও কুখ্যাত সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজার দ্বিতীয় স্ত্রী। অন্যদিকে, পিচ্চি রাজা মাদক ব্যবসায়ী প্রিয়ার তৃতীয় স্বামী। বছরের পর বছর ধরে এই দম্পতি মাদক ব্যবসার মাধ্যমে অপরাধ জগত নিয়ন্ত্রণ করে আসছে।আদালতের নির্দেশ এ ঘটনায় নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত শুনানি শেষে তাদেরজেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আটক সহযোগী রোকেয়া বেগম রেলস্টেশন পূর্বপাড়ার মৃত সুখচানের মেয়ে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
