|
মাহাষ্টমী লাঙ্গলবন্দে ঐতিহ্যবাহী স্নানোৎসব শুরু, পুণ্যার্থীদের ঢল
নতুন সময় প্রতিনিধি
|
![]() মাহাষ্টমী লাঙ্গলবন্দে ঐতিহ্যবাহী স্নানোৎসব শুরু, পুণ্যার্থীদের ঢল ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, নির্দিষ্ট তিথিতে লাঙ্গলবন্দে স্নান করলে পাপ মোচন হয়—এই বিশ্বাসকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারও ভক্তদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। বুধবার (২৫ মার্চ) বিকাল ৫ টা ১৭ মিনিট থেকে নদে নেমে স্নান শুরু করেন নারী-পুরুষসহ নানা বয়সী পুণ্যার্থীরা।শেষ হবে বৃহস্পতিবার দুপুর সাড়ে ২ টা ৫৯ মিনিট পযন্ত। স্নানোৎসব উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ফায়ার সার্ভিস, মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করছেন। এছাড়া নদীতে দুর্ঘটনা এড়াতে নৌ-পুলিশ ও ডুবুরি দলও মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, পুণ্যার্থীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। স্নানোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। এদিকে স্নানোৎসব ঘিরে এলাকায় বসেছে অস্থায়ী দোকানপাট ও মেলা, যা উৎসবের আমেজ আরও বাড়িয়ে দিয়েছে। এদিকে সন্ধ্যা ৭ টা দিকে লাঙ্গলবন্দ মহাষ্টমী পণ্যস্নান পরিদর্শনে আসার কথা রয়েছেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
