ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
ঝিনাইগাতীতে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসল নষ্ট, দুশ্চিন্তায় ঋণগ্রস্ত কৃষক
আলিফ জাহান লাবন, ঝিনাইগাতী
প্রকাশ: Sunday, 15 March, 2026, 8:42 PM

ঝিনাইগাতীতে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসল নষ্ট, দুশ্চিন্তায় ঋণগ্রস্ত কৃষক

ঝিনাইগাতীতে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসল নষ্ট, দুশ্চিন্তায় ঋণগ্রস্ত কৃষক

ঝিনাইগাতীসহ বিভিন্ন উপজেলার ওপর দিয়ে হঠাৎ বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ভুট্টা, সবজি ও আমেরগুটি ঝড়ে পড়াসহ মাঠে থাকা ফসলের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।রোববার রাত সাড়ে আটটার দিকে হঠাৎ ঝিনাইগাতী সহ বিভিন্ন উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তে কৃষকরা বুঝে ওঠার আগেই মাঠে থাকা ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে বলে কৃষকরা জানান।

তাঁরা বলেন কৃষি প্রণোদনা পেয়ে এবং কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতায় তাঁরা বেশ কবছর যাবত স্বল্প খরচে অল্প সময়ের ফলন ভুট্টা চাষ করে লাভবান হচ্ছেন। কিন্তু এবার কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির প্রথম ধাক্কাতেই তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।এছাড়া কোন কোন ভুট্টা চাষি বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়েও ভুট্টা চাষ করেছিলেন।কৃষি বিভাগের তথ্য মতে শুধুমাত্র ঝিনাইগাতী উপজেলাতেই চলতি মৌসুমে ৩৩০ হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। 

কৃষকরা জানান এনজিও ঋণেও ভুট্টা চাষ করেছিলাম। এখন কিস্তি পরিশোধ করবো কিভাবে?ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তা জনাব ফরহাদ হোসেন দৈনিক ইনকিলাবকে বলেন, উপজেলার প্রায় ১০ হেক্টর জমির ভুট্টা ক্ষেতের গাছ নেতিয়ে পড়েছে। এই মুহূর্তে ক্ষতির খুব একটা সম্ভাবনা অনুমান করা যাচ্ছে না। 

তিনি বলেন চলতি মৌসুমে উপজেলায় ভুট্টার আবাদ  হয়েছে ৩৩০ হে.। ঝড় ও শিলা বৃষ্টিতে প্রায় ১০ হে. জমির ভূট্টা আংশিক হেলে পড়েছে। ফলনে কিছুটা ক্ষতির সম্ভাবনাও রয়েছে। এরসাথে আম গাছের মুকুল/ গুটি ও সবজি ফসলের ও কিছুটা ক্ষতির আশঙ্কা করেওই কৃষি কর্মকর্তা বলেন, যে সকল কৃষক ক্ষতিগ্রস্ত হবেন, তাদেরকে আউশ ধানের প্রণোদনা সহায়তা প্রদান করে ক্ষতি পুষিয়ে নিতে সহযোগিতা করবে কৃষি বিভাগ। 
 
ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তা জনাব ফরহাদ হোসেন জানান প্রায় ১০ হেক্টর জমির ভুট্টা ক্ষতি হতে পারে। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতির পরিমাণ নির্ধারণ করে পরে ব্যবস্থা নেওয়া হবে। দিঘিরপাড়, কুশাইকুড়া, ডেফলাই, ধানশাইল, দাড়িয়ারপাড় চাপাতলী, বনগাঁও চতল ও টেনাপাড়ায় কিছু কিছু ক্ষেতের ভুট্টা গাছ নেতিয়ে পড়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status