ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
খাগড়াছড়িতে বিদ্যালয়ে অগ্নিকাণ্ড: টিনশেড ভবন পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি লাখাধিক
পুড়ে গেছে বেঞ্চসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Sunday, 15 March, 2026, 8:44 PM

পুড়ে গেছে বেঞ্চসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা

পুড়ে গেছে বেঞ্চসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা

খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের ধর্মপুর এলাকায় অবস্থিত পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের একটি পুরোনো টিনশেড ভবনে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ভবনের ভেতরে থাকা বেঞ্চসহ বিভিন্ন আসবাবপত্র ও শিক্ষাসামগ্রী পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ।

শনিবার (১৪ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে বিদ্যালয়ের ওই ভবনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। গভীর রাতে ভবন থেকে আগুনের শিখা দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে । প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে টিনশেড ভবনের একটি বড় অংশ পুড়ে যায়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে ভবনের ভেতরে থাকা প্রায় ৩০ থেকে ৪০ জোড়া বেঞ্চসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী পুড়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে ।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন ইনচার্জ মুকুল কুমার নাথ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতার কারণে আগুন পাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়তে পারেনি ।

এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status