ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে চান্দনা-চৌরাস্তায় ১০০ স্বেচ্ছাসেবী, কার্যক্রম পরিদর্শনে সিটি প্রশাসক শওকত সরকার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 14 March, 2026, 6:02 PM

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে চান্দনা-চৌরাস্তায় ১০০ স্বেচ্ছাসেবী, কার্যক্রম পরিদর্শনে সিটি প্রশাসক শওকত সরকার

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে চান্দনা-চৌরাস্তায় ১০০ স্বেচ্ছাসেবী, কার্যক্রম পরিদর্শনে সিটি প্রশাসক শওকত সরকার

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা-চৌরাস্তা এলাকায় যানজট নিরসনে ১০০ জন স্বেচ্ছাসেবী নিয়োগ দিয়েছে মোল্লা মানবতা ফাউন্ডেশন।

শুক্রবার (১৩মার্চ) বিকেলে এ কার্যক্রম পরিদর্শন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। এ সময় তিনি চান্দনা-চৌরাস্তা এলাকায় অবস্থানরত স্বেচ্ছাসেবীদের সঙ্গে কথা বলেন এবং তাদের কার্যক্রম ঘুরে দেখেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ঈদকে কেন্দ্র করে উত্তরবঙ্গগামী যানবাহনের চাপ বাড়লে চান্দনা-চৌরাস্তা এলাকায় প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হয়। মানুষের ভোগান্তি কমাতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে স্বেচ্ছাসেবীরা মাঠে কাজ করবে।

মোল্লা মানবতা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আব্দুল হালিম মোল্লা জানান, “মানবতার হাত বাড়াই, মানুষের পাশে দাঁড়াই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংগঠনটি দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। ঈদ উপলক্ষে যাত্রীদের দুর্ভোগ কমাতে স্বেচ্ছাসেবীরা যান চলাচল নিয়ন্ত্রণে সহযোগিতা করবে এবং প্রয়োজনে যাত্রীদের সহায়তা দেবে।

পরিদর্শনকালে সিটি প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, চান্দনা-চৌরাস্তার যানজট কমাতে স্বেচ্ছাসেবীদের এই উদ্যোগ প্রশংসনীয়। ঈদকে সামনে রেখে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

তিনি আরও সতর্ক করে বলেন, ঈদযাত্রাকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি বা অতিরিক্ত বাসভাড়া আদায় বরদাশত করা হবে না। এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশন কঠোর অবস্থানে রয়েছে।

সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদ উপলক্ষে চান্দনা-চৌরাস্তা দিয়ে উত্তরবঙ্গগামী মানুষের যাতায়াত স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে সমন্বিত বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status