|
গাজীপুরে সাঁড়াশি অভিযানে ৩৩ জন গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে সাঁড়াশি অভিযানে ৩৩ জন গ্রেপ্তার পুলিশ জানায়, বুধবার (১১ মার্চ ২০২৬) রাত আনুমানিক ৮টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত গাজীপুর মেট্রোপলিটন সদর থানার বিভিন্ন এলাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় তিনটি আভিযানিক টিম পৃথকভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ দুইজন ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে। এছাড়া তিনজন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকেও আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া), অপরাধ (উত্তর) বিভাগে দায়িত্বরত শফিকুল ইসলাম। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
বন্যার পানি নেমেছে, রয়ে গেছে ধ্বংসস্তূপ, ফারুয়া বাজারের ব্যবসায়ীদের চোখে এখন ক্ষতিপূরণের অপেক্ষা
৬৬ লাখ টাকার নবনির্মিত অফিস ভবনে ধস, বাউন্ডারি ওয়ালে ফাটল
নীলক্ষেত-সায়েন্সল্যাব ও আশপাশের এলাকায় সড়কে শিক্ষার্থীরা, যান চলাচল বন্ধ
