|
রূপগঞ্জে পোশাক শ্রমিকদের বেতন ও বোনাস বিক্ষোভ
মো:সাইফুল ইসলাম, রূপগঞ্জ
|
![]() রূপগঞ্জে পোশাক শ্রমিকদের বেতন ও বোনাস বিক্ষোভ শ্রমিকরা জানিয়েছেন, কারখানায় প্রায় ৪০০ জন শ্রমিক কাজ করেন। তারা জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন এবং আসন্ন ঈদুল ফিতরের বোনাস এখনো পাননি। বুধবার সকালে কারখানায় এসে শ্রমিকরা জানতে পারেন বকেয়া পরিশোধ ১৮ মার্চের মধ্যে হবে। এতে ক্ষুব্ধ হয়ে তারা সড়ক অবরোধ করেন। প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজটে যাত্রীবাহী বাস, ট্রাক ও ব্যক্তিগত যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ও প্রশাসনের সঙ্গে আলোচনা শেষে মালিকপক্ষ আগামী ১২ মার্চ বকেয়া বেতন ও বোনাস পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। রূপগঞ্জ থানার এসআই হুমায়ূন আহমেদ জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
