ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
নেসলে কারখানার সামনে শ্রমিক সরবরাহ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 10 March, 2026, 8:21 PM

নেসলে কারখানার সামনে শ্রমিক সরবরাহ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

নেসলে কারখানার সামনে শ্রমিক সরবরাহ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

গাজীপুরের শ্রীপুরে নেসলে কারখানার সামনে শ্রমিক সরবরাহকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দেশীয় অস্ত্রের মহড়া ও ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নে অবস্থিত নেসলে কারখানার প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, সংঘর্ষের সময় দুই পক্ষের লোকজনের হাতে লাঠিসোটা ও বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা যায়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া শুরু হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুই পক্ষের লোকজন সরে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

জানা যায়, গাজীপুর জেলা যুবদলের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম এবং গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন সরকারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মো. নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, জাহাঙ্গীর সিকদার ও জনিসহ তারা চারজন কারখানা কর্তৃপক্ষের বৈধ অনুমতি নিয়ে দীর্ঘদিন ধরে শ্রমিক সরবরাহের কাজ করছেন। মঙ্গলবার শ্রমিক নিয়ে কারখানার প্রধান ফটকে গেলে সালাউদ্দিন সরকারের লোকজন এসে তাদের বাধা দেয়। একপর্যায়ে তাদের ওপর এলোপাতাড়ি হামলা চালানো হয়। এতে তাদের চারজন শ্রমিক আহত হন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সালাউদ্দিন সরকার। তিনি বলেন, তার ছেলে মো. মাসুম সরকারের সঙ্গে নেসলে কোম্পানির লিখিত চুক্তি রয়েছে। সেই চুক্তির ভিত্তিতে তারা দীর্ঘদিন ধরে শ্রমিক সরবরাহ করে আসছেন।

কিন্তু মঙ্গলবার হঠাৎ নজরুল ইসলামের লোকজন এসে এই কাজে বাধা দেয় এবং জোরপূর্বক শ্রমিক সরবরাহের চেষ্টা করে। একপর্যায়ে নজরুল ইসলামের লোকজন মাসুম সরকারের লোকজনের ওপর হামলা চালায়।

তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইউনুস আলী নছ মিয়া পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারীরা সরে যায়। নজরুল ইসলাম কিছুদিন ধরেই কোনো চুক্তি না থাকা সত্ত্বেও জোরপূর্বক শ্রমিক সরবরাহের কাজ দখলে নেওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই তাদের বক্তব্য পাওয়া যায়নি।

শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাফর আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একটি দলের দুই গ্রুপের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status