|
বাগমারায় এমপির ছোট ভাইয়ের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাগমারায় এমপির ছোট ভাইয়ের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ জানা যায়, রমজানের শুরু থেকেই ভবানীগঞ্জ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, সড়ক ও বাজার এলাকায় প্রতিদিন বিকেলে পথচারী, শ্রমজীবী মানুষ, অটো রিকশা ও ভ্যান চালকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। অনেকেই দিনভর রোজা রেখে জীবিকার তাগিদে রাস্তায় কাজ করেন। তাদের কথা বিবেচনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান শাহিনুর ইসলাম শাহিন। ইফতার সামগ্রীর মধ্যে খেজুর, খিচুড়ি , পানি ও অন্যান্য খাদ্যসামগ্রী প্যাকেট আকারে বিতরণ করা হয়। ইফতারের সময় ঘনিয়ে এলে রাস্তায় থাকা শ্রমজীবী মানুষ ও পথচারীদের হাতে এসব ইফতার প্যাকেট তুলে দেন তিনি ও তার সহযোগীরা। শাহিনুর ইসলাম শাহিন বলেন, পবিত্র রমজান মাসে অসহায় ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। অনেক মানুষ কাজের ব্যস্ততায় কিংবা আর্থিক সংকটের কারণে ঠিকমতো ইফতার করতে পারেন না। তাদের কথা চিন্তা করেই এই সামান্য উদ্যোগ নেওয়া হয়েছে। আল্লাহ তায়ালা যদি তাওফিক দেন, তাহলে রমজানজুড়েই এ কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয়রা জানান, রমজান মাসে এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। পথচারী ও শ্রমজীবী মানুষের জন্য ইফতার বিতরণ কর্মসূচি তাদের অনেক উপকারে আসছে। এজন্য তারা শাহিনুর ইসলাম শাহিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, শাহিনুর ইসলাম শাহিন দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন। গরিব ও অসহায় মানুষের সহায়তায় তিনি নিয়মিতভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
