ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
ফ্যাসিস্ট সরকারের আমলে মন্ত্রী থেকে পিয়ন পর্যন্ত সবাই দুর্নীতির সাথে জড়িত ছিল : প্রতিমন্ত্রী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 10 March, 2026, 8:19 PM

ফ্যাসিস্ট সরকারের আমলে মন্ত্রী থেকে পিয়ন পর্যন্ত সবাই দুর্নীতির সাথে জড়িত ছিল : প্রতিমন্ত্রী

ফ্যাসিস্ট সরকারের আমলে মন্ত্রী থেকে পিয়ন পর্যন্ত সবাই দুর্নীতির সাথে জড়িত ছিল : প্রতিমন্ত্রী

পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন ফ্যাসিস্ট সরকারের আমলে মন্ত্রী থেকে পিয়ন পর্যন্ত সবাই দুর্নীতির সাথে জড়িত ছিল। হাসিনা সরকার দেশের অর্থনীতি লুটপাট করে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে, তার প্রমাণ আমাদের পিরোজপুর জেলা,যেখানে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। কোনরকম কাজ না করেই হাজার হাজার কোটি টাকা লোপাট করে নেয়া হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১২ টায় পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় ও আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভান্ডারিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আমান উল্লাহ খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালাদার, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ বর্ণালী দেব নাথ,  উপজেলা কৃষি অফিসার মোঃ নজরুল ইসলাম, অফিসার ইনচার্জ   দেওয়ান জগলুল হাসান,ইউপি চেয়ারম্যান মেজবাউদ্দিন আরিফ,  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন আকন, প্রধান শিক্ষক আবু নাসের ও প্রেস ক্লাবের সভাপতি মোঃ শফিকুল ইসলাম মিলন প্রমুখ।

মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করে প্রতিমন্ত্রী বলেন  মাদক সেবনকারীদের সনাক্ত করতে পিরোজপুর জেলার প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে ড্রপ টেস্টের ব্যবস্থা করা হবে যাতে মাদক সেবনকারী এবং মাদক কারবারীরা কোন ভাবে ছাড় না পায়।
সরকারি কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা নির্ভয়ে আপনাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করেন আমার দলের কোন নেতাকর্মী  আপনাদের কোন রকম হয়রানি করলে সাথে সাথে আমাকে অবহিত করবেন। 
এ সময় তিনি আরো বলেন কোনরকম দুর্নীতির সাথে জড়িত হওয়া যাবে না ,দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা বদ্ধপরিকর।
 সকল কর্মকর্তা-কর্মচারীদের নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে  যথাসময়ে অফিসে আসার নির্দেশ প্রদান করে বলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সকাল নয়টার পূর্বে অফিসে আসেন এবং তার কাজ শুরু করেন সুতরাং নাগরিক অধিকার নিশ্চিতের লক্ষ্যে সকলকে আন্তরিক হয়ে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন আপনারা সরকারি কোন দপ্তরে সময় নষ্ট করবে না এবং কোন প্রকার সালিশি  ব্যবস্থার সাথে জড়িত হতে পারবেন না।
পরে উপজেলা সমাজ সেবা অফিসের উদ্দ্যেগে অসহায় ও দুস্থদের মাঝে  সমাজ কল্যাণ  বিভাগের অর্থিক অনুদানের চেক বিতরণ করেন, দুযোর্গ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের গরীব ও অসহায় পরিবারের  মাঝে ঢেউটিন ও অর্থিক অনুদান তুলে দেন প্রতিমন্ত্রী।  পৌর শহরের বিভিন্ন প্রকল্পের  পরিদর্শন ও উদ্ধোধন করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status