ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
ঈদগাঁওতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
আজিজুর রহমান রাজু, ঈদগাঁও
প্রকাশ: Tuesday, 10 March, 2026, 8:17 PM

ঈদগাঁওতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

ঈদগাঁওতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

‎দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎‎মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব রেড ক্রিসেন্টের সদস্য ও সিপিপির স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।

‎‎অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু তাহেরের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তাদের বিভিন্ন মানবিক কার্যক্রমের প্রশংসা করেন।

‎আলোচনা সভায় যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিম লিডার আজিজুর রহমান রাজু বক্তব্য রেখে বলেন, দেশের যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা মানবিক সহায়তা ও উদ্ধার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও মানুষের পাশে থেকে কাজ করবে।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহমুদুল হাসান, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান ভূঁইয়া, একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলাম, সমবায় অফিসার দিদারুল আলম, উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ, মেম্বার সালাহ উদ্দিন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

‎এ সময় উপজেলার ইসলামাবাদ, ইসলামপুর, ঈদগাঁও, জালালাবাদ ও পোকখালী ইউনিয়ন থেকে আগত ২০ জনেরও বেশি যুব সদস্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status