|
ইরানে যুক্তরাষ্ট্রের হামলার সবচেয়ে তীব্রতম দিন হবে আজ: পেন্টাগন
নতুন সময় ডেস্ক
|
![]() ইরানে যুক্তরাষ্ট্রের হামলার সবচেয়ে তীব্রতম দিন হবে আজ: পেন্টাগন হেগসেথ আরও বলেন, ‘যুদ্ধ কতদিন চলবে তা প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। এটা যুদ্ধের শুরু, মাঝামাঝি নাকি শেষ— এ বিষয়ে মন্তব্য করা আমার কাজ নয়।’ এর আগে ট্রাম্প বলেছিলেন, যুদ্ধ খুব শিগগির শেষ হতে পারে। তবে কোনো নির্দিষ্ট সময়সীমা দেননি তিনি। হেগসেথ অভিযোগ করেন, ইরান তাদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের লঞ্চারগুলো স্কুল ও হাসপাতালসহ বেসামরিক এলাকায় স্থাপন করছে, যাতে সেগুলো লক্ষ্য করে হামলা চালানো কঠিন হয়। ইরানের হামলার মাত্রা কমে এসেছে দাবি করে হেগসেথ বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ইরান তার সক্ষমতার তুলনায় সবচেয়ে কম সংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।’ সংবাদ সম্মেলনে হেগসেথের সঙ্গে থাকা জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেন, ‘এই অভিযানের একটি প্রধান লক্ষ্য হচ্ছে ইরানের নৌবাহিনী ধ্বংস করা।’ তিনি আরও বলেন, ‘মাইন ব্যবহার করে ইরান যাতে সমুদ্রপথে জাহাজ চলাচল বাধাগ্রস্ত করতে না পারে, সেজন্য অভিযান চালাচ্ছে মার্কিন বাহিনী।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
