|
শিল্প-সংস্কৃতির চর্চাই পারে সমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে
ফুল কুড়ি থিয়েটারের ৩০ বছর পূর্তি’তে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল
নতুন সময় প্রতিবেদক
|
![]() ফুল কুড়ি থিয়েটারের ৩০ বছর পূর্তি’তে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল মানবকণ্ঠের মো. সোলাইমানের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুল কুড়ি থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি এম এইচ মাসুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদমতলী থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান (ডিএমপি)। আলোচনা সভার উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-৪ ও ৫ আসন নিয়ে গঠিত কদমতলী থানা সাংবাদিক ক্লাবের সভাপতি এবং দৈনিক বাংলাদেশের আলোর বিশেষ প্রতিনিধি সুমন চৌধুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন শেরে বাংলা স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আরিফুল ইসলাম তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদমতলী থানা প্রেসক্লাবের সভাপতি শেখ হেলাল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইকরাম হোসেন শিমুল, সাধারণ সম্পাদক নুর আলম খোকন, কদমতলী থানা সাংবাদিক ক্লাবের অর্থ সম্পাদক বাবলু শেখ, সিনিয়র সাংবাদিক বিপ্লব মেহেদী এবং দৈনিক বাংলাদেশের আলোর স্টাফ রিপোর্টার মেহেদী হাসানসহ বিভিন্ন শিল্পী, সাহিত্যিক, শিক্ষক ও সাংবাদিক। প্রধান অতিথির বক্তব্যে শেখ আশরাফুজ্জামান বলেন, যে এলাকায় শিল্প-সংস্কৃতির চর্চা হয়, বিনোদন ও শিক্ষার পরিবেশ থাকে এবং ছাত্র-যুবকেরা খেলাধুলায় মেতে থাকে-সে এলাকায় মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও অসামাজিক কর্মকাণ্ডের স্থান থাকে না। তিনি আরও বলেন, সমাজ গঠনে সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে এবং তরুণদের সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। বক্তারা বলেন, তিন দশক ধরে ফুল কুড়ি থিয়েটার সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে যাচ্ছে এবং নতুন প্রজন্মকে সংস্কৃতিমনা হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। পরিশেষে সংগঠনের সভাপতি এম এইচ মাসুদ ইফতার মাহফিলে উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। পরে কদমতলী থানা সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক মো. সোলাইমান দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানে স্থানীয় শিল্পী, সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
