|
টঙ্গীর মা ছফুরেন্নেছা মার্কেটে আগুন, পুড়ে গেছে ১২–১৫টি দোকান
নতুন সময় প্রতিনিধি, গাজীপুর
|
![]() টঙ্গীর মা ছফুরেন্নেছা মার্কেটে আগুন, পুড়ে গেছে ১২–১৫টি দোকান বৃহস্পতিবার (৬মার্চ) দিবাগত রাত প্রায় পৌনে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা মার্কেটের ভেতর থেকে আগুনের কুণ্ডলী ও ধোঁয়া উঠতে দেখে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এবং উত্তরা ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৩ এর উপ-সহকারী পরিচালক আব্দুল মান্নান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
