ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
বাঙ্গালহালিয়াতে সনাতন ঋষি আশ্রমের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্পূর্ণ
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী
প্রকাশ: Saturday, 7 March, 2026, 11:16 AM

বাঙ্গালহালিয়াতে সনাতন ঋষি আশ্রমের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্পূর্ণ

বাঙ্গালহালিয়াতে সনাতন ঋষি আশ্রমের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্পূর্ণ

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া শ্রী শ্রী সনাতন ঋষি আশ্রমের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুই দিন ব্যাপি শ্রী শ্রী বিশ্ব শান্তি গীতাযঞ্জ,সনাতন গায়ত্রী যজ্ঞ সনাতন ঋষি আশ্রমে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্যম দিয়ে সম্পন্ন হয়।

প্রথম দিন ৫ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় মঙ্গলময় সনাতন ধর্মদীপ প্রজ্জ্বলন,পরমব্রহ্ম অধিবাস কীর্ওন ও চণ্ডীপাঠ রাএে সমবেত উপসনা অনুষ্ঠিত হয়।
২য় দিন ৬মার্চ শুক্রবার সকাল থেকে শুরু হয় সনাতন দীক্ষা দান,ভজন সংগীতা সহ দুই দিন ব্যাপি আয়োজিত অনুষ্ঠানে বিশ্বশান্তি শ্রী শ্রী সনাতন ব্রক্ষ গায়ত্রী মহাযঞ্জ,অনুষ্ঠিত হয়।

সনাতন ঋষি আশ্রমে অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজের সভাপতিত্বে আয়োজিত সনাতন ধর্ম মহাসম্মেলনে,বিশ্বশান্তি সনাতন ব্রহ্ম গায়ত্রীযজ্ঞ ও শ্রী শ্রী গীতা মহাযজ্ঞ পৌরোহিত্য করেন আনোয়ারা চাঁপাতলী সিদ্ধী আশ্রমের অধ্যক্ষ পরমযোগী শ্রীমৎ স্বামী রাসবিহারী ব্রহ্মচারী,অনুষ্ঠানে শুরুতে গীতাপাঠ পরিবেশন করেন বিশিষ্ট গীতা পাঠক শ্রী পরিতোষ দেব নাথ,শ্রী সুজিত চৈতন্য,শ্রী বিধান-চৈতন্য,শ্রী অনিল চৈতন্য,শ্রী তাপসানন্দ ব্রহ্মচারী,যন্ত্র সঙ্গীত পরিচালনা করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার শিল্পী গুরু টিভি ও বেতার শিল্পী ঝুলন দত্ত,সাংবাদিক মিন্টু কান্তি নাথ সহ,রাজস্থলী,বাঙ্গালহালিয়া,রাঙ্গুনিয়া,চন্দ্রঘোনা, কাপ্তাই,রাঙামাটি,বান্দরবান,চট্টগ্রাম ও বাংলাদেশর আরো দূর দূরান্ত থেকে শত শত ভক্তের সমাগমের পাশাপাশি বিভিন্ন মন্দিরের সাধু সন্নাসীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন দেশ-বিদেশের আশ্রমের সকল ভক্তবৃন্দ। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status