ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
চট্টগ্রামে ছাত্র-ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 5 March, 2026, 4:12 PM

চট্টগ্রামে ছাত্র-ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রামে ছাত্র-ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

বোয়ালখালীতে প্রাইভেট পড়ানোর আড়ালে ছাত্র-ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগে ইমতিয়াজ উদ্দিন (২৫) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

ইমতিয়াজ বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্বগোমদণ্ডী মুন্সিপাড়ার সৈয়দ বাড়ির শওকত হাবিবের ছেলে।

বুধবার (৪ মার্চ) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান।

তিনি জানান, ইমতিয়াজ দীর্ঘ দেড় দুই বছর ধরে শিশুদের প্রাইভেট পড়ানোর নামে জোর পূর্বক যৌনাচারে লিপ্ত করতো। আমরা প্রাথমিক ভাবে চারজন শিশুর তথ্য পেয়েছি। এর মধ্যে তিনজন মেয়ে ও এক জন ছেলে রয়েছে। তাদের বয়স ১০ বছরের কম। শিশুরা অভিযুক্ত শিক্ষকের বাসায় গিয়ে প্রাইভেট পড়তো।

অনৈতিক নোংরামি করার এক পর্যায়ে শিশুদের বিভিন্ন ভয়ভীতি দেখানো হতো বলেও অভিযোগ করেছে ভুক্তভোগী শিশুরা। 

শিশুরা জানিয়েছে, প্যান্ট জামা খুলে অপ্রাকৃত যৌনচারে লিপ্ত করতে যৌনাঙ্গে ও পায়ু পথে সঙ্গমের চেষ্টা করতো ইমতিয়াজ।

অভিভাবকরা বলেন, শিশুরা প্রায় যৌনাঙ্গে ও পায়ু পথে ব্যথা এবং রক্ত ক্ষরণের কথা জানিয়ে আসছিলো। 

ওসি মাহফুজুর রহমান বলেন, অভিযুক্ত ইমতিয়াজ প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। বিষয়টির তদন্ত চলছে। 

ইমতিয়াজের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমদের স্বাস্থ্য পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status