|
কেউ অভুক্ত থাকবে না, কেউ অবহেলিত থাকবে না: এম এ মালিক
নতুন সময় প্রতিনিধি
|
![]() কেউ অভুক্ত থাকবে না, কেউ অবহেলিত থাকবে না: এম এ মালিক রোববার দুপুর ১২টায় সিলেট মহানগর ২৯নং ওয়ার্ডে খান বাড়ী আয়োজিত রমজান উপলক্ষে অসহায় ও দারিদ্র্য পরিবারের মাঝে বিপুল সংখ্যক খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম এ মালিক এ কথা বলেন। এম এ মালিক বলেন, আজ সিলেট মহানগরের ২৯নং ওয়ার্ডে, মরহুম হাজী তৈমুর খান বাদশাই সাহেবের সুযোগ্য সন্তান জনাব মোঃ শাহেদ খান স্বপন এর উদ্যোগে অসহায় ও দারিদ্র্য পরিবারের মাঝে যে বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে—এটি সত্যিই প্রশংসনীয় ও মহৎ উদ্যোগ। পবিত্র রমজান মাস আমাদেরকে সংযম, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। ক্ষুধার কষ্ট অনুভব করে যেন আমরা গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়াই—এই শিক্ষাই রমজানের মূল বার্তা। আজকের এই আয়োজন সেই শিক্ষার বাস্তব প্রতিফলন। শুধু রমজানেই নয়, সারা বছর যেন আমরা সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি—এই আহ্বান জানাই। সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের প্রতিও আমার আহ্বান থাকবে—আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী মানুষের কল্যাণে এগিয়ে আসুন। আমি সিলেট-৩ আসনের সংসদ সদস্য হিসেবে সবসময় চেষ্টা করছি এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে কাজ করতে। তবে উন্নয়ন তখনই পূর্ণতা পায়, যখন সমাজের প্রত্যেকটি মানুষ নিরাপদ ও স্বস্তিতে জীবনযাপন করতে পারে। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি এ ধরনের ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন, আমরা সবাই মিলে দেশনেত্রী খালেদা জিয়া এর সুস্থতা কামনা করি এবং দেশনায়ক তারেক রহমান এর নেতৃত্বে একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ থাকি। মো: শাহেদ খান স্বপন এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমানসহ পরিবারবর্গের সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
স্বামীর পরকীয়া নিয়ে কলহ: আলফাডাঙ্গায় প্রবাসী পত্নীর আত্নহত্যা
নাঙ্গলকোটে প্রয়াত এডভোকেট সালেহ উদ্দিন খন্দকারের জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
কুড়িগ্রামের নগেশ্বরীতে স্কুল ছাত্রকে বলাৎকার মামলায় অভিযুক্ত শিক্ষককে খুঁজছে পুলিশ
এমন কোন কাজ বা দায়িত্ব নাই, যেটা মেয়েরা করতে পারেনা: সামানজার খান
