|
মনোহরগঞ্জের খিলা বাজারে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন
নতুন সময় প্রতিনিধি
|
![]() মনোহরগঞ্জের খিলা বাজারে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন শনিবার (২৮ ফেব্রুয়ারি) খিলা বাজার এলাকায় আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, খিলা বাজার একটি ব্যস্ত জনবহুল এলাকা হওয়ায় প্রতিদিন অসংখ্য মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার করেন। শিক্ষার্থী, নারী ও বয়স্ক মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকলেও দীর্ঘদিন ধরে এখানে কোনো ফুটওভার ব্রিজ বা নিরাপদ পারাপারের ব্যবস্থা করা হয়নি। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে এবং প্রাণহানির ঘটনা ঘটছে। বক্তারা আরও বলেন, সম্প্রতি দুই বোনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা এলাকাবাসীকে নাড়া দিয়েছে। এ ধরনের দুর্ঘটনা রোধে দ্রুত একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা জরুরি। অন্যথায় ভবিষ্যতে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে। বিশিষ্ট সমাজসেবক আসাদুজ্জামান ভূট্টোর আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন খিলা দারুন নাজাত মাদরাসার অধ্যক্ষ মাওলানা সফিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মাস্টার লোকমান হোসেন। এসময় বক্তব্য রাখেন, খিলা বাজার ব্যবসায়ীদের পক্ষে জামাল হোসেন, লাকসাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ, মানবাধিকার কর্মী ও সমাজসেবক মাঈনুল হক মজুমদার বাবলু, ইসলামী ব্যাংকের কর্মকর্তা মাওলানা আব্দুস সোবহান, মানবাধিকার কর্মী মাওলানা আবু তাহের প্রমুখ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
