ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
উত্তরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বয় সভা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 28 February, 2026, 5:34 PM

উত্তরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বয় সভা

উত্তরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বয় সভা

রাজধানীর উত্তরা এলাকায় আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি উন্নয়ন ও জননিরাপত্তা জোরদারে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ ফেব্রুয়ারি (শনিবার ) দুপুরে উত্তরা পূর্ব থানায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন এস এম জাহাঙ্গীর হোসেন। 

তিনি বলেন, উত্তরা এলাকায় জনসংখ্যা ও যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে আরও সমন্বিত ও পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন।

তিনি পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে টহল ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন উত্তরা জোনের ডিসি, উত্তরা ট্রাফিক বিভাগের ডিসি, এডিসি, এসি এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি)বৃন্দ।

সমন্বয় সভায় চুরি-ছিনতাই প্রতিরোধ, কিশোর গ্যাং দমন, মাদকবিরোধী অভিযান জোরদার, ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ সড়কে নজরদারি বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি থানা পর্যায়ে জনবান্ধব সেবা কার্যক্রম আরও সহজ, স্বচ্ছ ও দ্রুত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ধারাবাহিক উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে নিয়মিত সমন্বয় সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status