ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 18 February, 2026, 9:41 PM

কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক

কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক

গাজীপুরের কালীগঞ্জে থানা পুলিশ ও যৌথবাহিনীর অভিযানে ৩৮০ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাজা ও মাদক বিক্রির নগদ ৫৬ হাজার ২২০ টাকাসহ তিন কারবারিকে আটক করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া গ্রামের সেভেন রিংস সিমেন্ট ফ্যাক্টরির গেইটের সামনের রাস্তায় পুলিশ ও যৌথবাহিনীর অভিযান চালিয়ে দেওপাড়া গ্রামের কবির মিয়ার পুত্র আল আমিন (৩১), আনোয়ার হোসেনের পুত্র আবিদ হোসেন (৩১) ও আঃ বাতেনের পুত্র সিয়াম আহমেদকে (২১) আটক করে। এসময় তাদের দেহ তল্লাশী করে ৩৮০ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাজা ও মাদক বিক্রির ৫৬ হাজার ২২০ টাকা উদ্ধার করে তাদেরকে থানায় নিয়ে আসে। পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৮/২/২৬ তারিখ এসআই (নিরস্ত্র) শান্তি চন্দ্র দাস বাদি হয়ে আসামীদের বিরুদ্ধে একটি মামলা (নং ১৭) দায়ের করেন।  

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন বলেন, ধৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। বুধবার দুপুরে আসামীদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status