|
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাগমারাবাসীর প্রতি এমপি ডা. আব্দুল বারীর শুভেচ্ছা বার্তা
নতুন সময় প্রতিনিধি
|
![]() পবিত্র মাহে রমজান উপলক্ষে বাগমারাবাসীর প্রতি এমপি ডা. আব্দুল বারীর শুভেচ্ছা বার্তা তিনি বলেন, রমজান মাস আত্মসংযম, তাকওয়া ও মানবিকতার শিক্ষা দেয়। এই মাসে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব। সমাজের বিত্তবানদের প্রতি তিনি যাকাত-ফিতরা যথাযথভাবে আদায় এবং গরিব-দুঃখী মানুষের খোঁজখবর নেওয়ার আহ্বান জানান। এমপি ডা. আব্দুল বারী আরও বলেন, রমজান আমাদের ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি জোরদার করার এক অনন্য সুযোগ। তিনি বাগমারায় শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে সবাইকে ইবাদত-বন্দেগিতে বেশি বেশি সময় দেওয়ার অনুরোধ করেন। তিনি মহান আল্লাহর কাছে বাগমারাবাসীর সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং সবার রোজা ও ইবাদত কবুল হওয়ার প্রার্থনা জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
