ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফুলের মালা নয়, নফল নামাজে শুকরিয়া আদায়ের আহ্বান ধর্মমন্ত্রী কায়কোবাদের
শেখ ফরিদ উদ্দিন
প্রকাশ: Wednesday, 18 February, 2026, 8:33 PM

ফুলের মালা নয়, নফল নামাজে শুকরিয়া আদায়ের আহ্বান ধর্মমন্ত্রী কায়কোবাদের

ফুলের মালা নয়, নফল নামাজে শুকরিয়া আদায়ের আহ্বান ধর্মমন্ত্রী কায়কোবাদের

ফুলের তোড়া বা মালা গ্রহণ না করে দুই রাকাত নফল নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর কাছে শুকরিয়া আদায়ের আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। মঙ্গলবার বিকেলে ধর্মমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর স্থানীয় নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে এলে তিনি এ কথা বলেন।

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত এই সংসদ সদস্য বলেন, ফুলের মালা আমি নেব না। আপনারা দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন। তাহলেই আমি ফুলের মালার চেয়ে অনেক বেশি পাব।

তিনি আরও বলেন, তোমাদের এই কামলাটাকে আল্লাহ পাক তারেক রহমান–এর মাধ্যমে মন্ত্রী বানিয়েছেন। তাই তারেক রহমানের জন্যও নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, যেন আল্লাহ তাঁকে সব ষড়যন্ত্র থেকে হেফাজত রাখেন।

কায়কোবাদ বলেন, অতীতে নানা মামলা ও রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যেতে হলেও আল্লাহর রহমতে আজ দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন তাঁরা। যেভাবে আল্লাহ আমাদের মামলার আসামি থেকে মুক্তি দিয়ে আজ দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন, সেভাবেই আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবো,—যোগ করেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে কঠোর বার্তাও দেন নবনিযুক্ত ধর্মমন্ত্রী। তিনি বলেন, আমরা সকলে মিলে মুরাদনগরকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে হবে। কারও প্রতি কোনো জুলুম-নির্যাতন করা যাবে না। টেন্ডারবাজি চলবে না। কেউ যদি এসব অন্যায়ের সঙ্গে জড়িত থাকো, তাহলে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না।

তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, তোমরা ব্যবসা করো, আমি সহযোগিতা করবো। সবাই মিলে আমরা মুরাদনগরকে নিরাপদ ও শান্তিময় পরিবেশে গড়ে তুলবো। ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে।

কায়কোবাদ আরও বলেন, দীর্ঘদিন পর আল্লাহ দেশের মানুষকে স্বৈরাচারের হাত থেকে মুক্তি দিয়ে দেশ গড়ার সুযোগ করে দিয়েছেন। এই সুযোগ কাজে লাগাতে হবে। তাঁর ভাষায়, মুরাদনগরকে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি আধুনিক মডেল উপজেলায় রূপান্তর করতে হবে, ইনশাআল্লাহ।

ধর্মমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বক্তব্যেই নৈতিকতা, সুশাসন ও ধর্মীয় মূল্যবোধের ওপর জোর দিয়ে তিনি স্থানীয় রাজনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয় নেতাকর্মীদের অনেকে তাঁর এই বক্তব্যকে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status